, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

মিরসরাইয়ে পুলিশের ধাওয়ায় খাদে মাইক্রোবাস মিলল মাদকের চালান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে মাইক্রোবাস ফেলে পালিয়েছে মাদক পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিরা। পরে পরিত্যক্ত গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের দাবি, উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।

শনিবার (১৫ আগস্ট) রাতে সাংবাদিকদের এ তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম।

পুলিশ সুপার জানান, সন্দেহজনক গতিবিধির কারণে একটি টয়োটা নোহা মাইক্রোবাসকে নজরদারিতে নেয় পুলিশ। একপর্যায়ে গাড়িটিকে থামানোর চেষ্টা করা হলে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। পুলিশ পিছু নিলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

এরপর গাড়িতে থাকা ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পুলিশ মাইক্রোবাসটি তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলের সন্ধান পায়।

পুলিশ জানায়, উদ্ধার করা মাদক ও জব্দ করা গাড়ি আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, মাদক পরিবহনের এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত