, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 78%

চট্টগ্রামে এক দিনে ডেঙ্গু আক্রান্ত ৯১ জন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে জেলাটিতে ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সোমবার (১২ অক্টোবর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৭ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন ৩৪ জন। সরকারি হাসপাতালগুলোর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ২৭ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২০ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৮ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৪৬ জনে। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ৫১২ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৩৪ জন।

এদিকে, চলতি বছরে ডেঙ্গুতে চট্টগ্রামে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চমেক হাসপাতালে ৮ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৪ জনের মৃত্যু হয়েছে।

ইতি /

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত