যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বাংলাদেশের কেনা মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গমের মধ্যে এরই মধ্যে প্রায় ৮০ শতাংশ গম দেশে এসেছে।
বুধবার ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
দূতাবাসের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন পুষ্টিগুণসমৃদ্ধ গম কেনার চুক্তি করে। এর মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের এই গমের চালান বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে গম আমদানি ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগের অংশ হিসেবে এই ক্রয় করা হয়েছে।
আরু|//ইতি
