লিও ক্লাব অব চিটাগং অনির্বাণের বোর্ড সভা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম জোরদার, সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং ভবিষ্যৎ মানবিক ও সেবামূলক উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং অনির্বাণের চার্টার প্রেসিডেন্ট লায়ন সাজ্জাদ হোসাইন টিপু, চার্টার ট্রেজারার লায়ন মোহাম্মদ সোহেল মাহমুদ, লায়ন মোহাম্মদ সেলিম চৌধুরী এবং লিও ক্লাব অব চিটাগং অনির্বাণের চার্টার প্রেসিডেন্ট লিও মোহাম্মদ শাহ ইফরাত চৌধুরী।,
এ ছাড়া ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, চার্টার ট্রেজারারসহ অন্যান্য সদস্য সভায় অংশ নেন।
সভায় সদস্যরা ক্লাবের চলমান কার্যক্রম পর্যালোচনা করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে ক্লাবের সাংগঠনিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি মানবসেবা ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।
ইতি/
