, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 80%

পটিয়ায় রেললাইনে প্রাণ গেল নারীর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সী নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের বাহুলী রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রেললাইনের পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দুর্ঘটনায় তাঁর একটি হাত ও একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়।

তবে কোন ট্রেনের ধাক্কায় বা নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ভোর থেকে সকালে এই রেলপথে চলাচলকারী একাধিক ট্রেনের কোনো একটির নিচে পড়ে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত নারী কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকা থেকে এসে সেখানে বসবাস করতেন। গত কয়েক দিন ধরে তাঁকে বাহুলী ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। বৃহস্পতিবার বিকেলেও তাঁকে বাহুলী রেলগেট এলাকায় বসে থাকতে দেখেছেন স্থানীয়রা।

রেলগেটের গেটম্যান মো. হানিফ জানান, রেলগেট থেকে কিছুটা দূরে ঘটনাটি ঘটায় প্রথমে তাঁদের নজরে আসেনি। সকালে খবর পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার আবদুস সালাম জানান, ঘটনাটি রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবহিত করা হয়েছে। কোন ট্রেনের কারণে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

নিহত নারীর পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রমের অপেক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত