, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 79%

ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের আগুন, ২০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুনের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জননিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে আগুনের উৎস থেকে ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, গত ২৭ অক্টোবর সকালে জালিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইনানী ছোট খাল ব্রিজসংলগ্ন একটি বাড়িতে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। এ সময় মাটির প্রায় এক হাজার ফুট গভীরে পাইপ প্রবেশ করানোর পর্যায়ে ভূগর্ভ থেকে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে সেখানে আগুন জ্বলে ওঠে।

ঘটনার পর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের মজুত থাকার সম্ভাবনা যাচাই করতে ঘটনাস্থল পরিদর্শন ও কারিগরি পর্যবেক্ষণ চালায় বাংলাদেশ পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) একটি দল।

পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্তের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকাকে নিরাপত্তা জোনে ভাগ করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় গ্যাস নির্গমনের স্থান ও আশপাশে আগুন জ্বালানো, ধূমপান, দিয়াশলাই কিংবা লাইটার ব্যবহারসহ অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি করতে পারে—এমন সব কর্মকাণ্ড বন্ধ রাখা হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

এদিকে, গ্যাসের প্রকৃতি ও উৎস সম্পর্কে নিশ্চিত হতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের মজুত থাকার সম্ভাবনা থাকায় পুরো এলাকাকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণেরাখা হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত