Tuesday, June 23, 2026

কক্সবাজারে নতুন সিভিল সার্জন ডা: আসিফ আহমেদ হাওলাদার

 

নুর মোহাম্মদ শেখ-কক্সবাজার :

গতকাল নবাগত সিভিল সার্জনকে বরণ করে দ্বায়িত্ব হস্তান্তর করেন কক্সবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ নোবেল কুমার বড়ুয়া।

এর পরপরই সিভিল সার্জন ডা: আসিফ আহমেদ হাওলাদার তাঁর কার্যালয়ে কর্মরত সরকারি ও সহযোগী সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং দ্বায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ডাঃ আসিফ আহমেদ হাওলাদার বাংলাদেশ সিভিল সার্ভিস এর ২৭ তম ব্যাচের একজন কর্মকর্তা। ইতিপূর্বে তিনি স্বাস্থ্য অধিদপ্তরে সহকারী পরিচালক (শৃঙ্খলা), দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেছিলেন।

  • সর্বশেষ
  • পঠিত