Tuesday, June 23, 2026

চট্টগ্রামে থানা পরিষ্কার কার্যক্রমে উদ্যোগী ছাত্র ও ছাত্রদল

নিউজ ডেস্ক | চট্টল ভয়েস

শনিবার ১০ আগস্ট নগরীর কোতোয়ালি থানা ছাত্রদলের পক্ষে প্রায় ৪০ জন কর্মী অংশ নেয় ধ্বংসস্তূপে পরিণত হওয়া কোতোয়ালি থানা পরিষ্কার কার্যক্রমে।

এদিন সকাল ১১ টা থেকেই থানা সম্মুখে জড় হতে থাকে থানা কর্মকর্তাগন, সাধারণ ছাত্র ও এনায়েতবাজার – কোতোয়ালি ওয়ার্ডের ছাত্রদল নেতাকর্মীরা। সকলেই মাস্ক গ্লাভস এবং প্রয়োজনীয় সেইফটি মেনে শুরু করে থানা পরিষ্কার কার্যক্রম।

কোতোয়ালি থানা ছাত্রদলের সদস্য সচিব আবু সুলতান সানি জানান, “মূলত আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার জন্য থানা চালু হওয়া আবশ্যক। পাশাপাশি কেন্দ্রীয় নির্দেশনাও রয়েছে পুলিশকে যথাসাধ্য সাহায্য করার। তাই আমি নিজের উদ্যোগে সর্বোচ্চ চেষ্টা করছি যাতে থানা কার্যক্রম দ্রুততর সময়ের মধ্যে শুরু করা যায়, আর তারই অংশ হিসেবে আজ পরিষ্কার কার্যক্রমে আমরা সবাই সংস্ফুর্তভাবে কাজ করছি।”

এ সময় কোতোয়ালি থানাদিন বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, থানা বিএনপির নেতৃবৃন্দ ও ছাত্রদের পাশাপাশি সিএমপি-র বেশ কিছু সদস্য থানা পরিষ্কার ও পুনরুদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

এছাড়াও, থানা ছাত্রদলের সদস্য সচিব আবু সুলতান সানির নেতৃত্বে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক- মোঃ মারুফ, কুতুব উদ্দিন মুন্না, ইফতেখার করিম, মেহেদী হাসান দিপু, সদস্য-মোজাম্মেল হক ইয়ামিন,ফারিব খান সহ আওতাধীন সকল ওয়ার্ডের ছাত্রদলের নেতৃবৃন্দ।

পরবর্তীতে প্রায় দীর্ঘ পাঁচ ঘন্টা পরিষ্কার কার্যক্রমের পর শেষ হয় সেদিনকার থানা পরিষ্কার কার্যক্রম।

  • সর্বশেষ
  • পঠিত