
আজ শুক্রবার, নগরীর এনায়েত বাজার শাহী জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের সুস্থতা কামনায় কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হাসান সোনামানিক এর সভাপতিত্বে ও ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক সানির পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আলহাজ্ব আবদুল মালেক। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সাবেক সদস্য নজরুল ইসলাম বাবু, মহানগর যুবদল সংগঠক এনামুল হক রাজু ও সাইফুল ইসলাম।
অন্যান্য ছাত্র ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ছিলেন ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক জিয়াউল হক, মহানগর যুবদলের সদস্য শামসের আলী, আব্দুল আল কায়ুম সুমন, এলভিন, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো:আনিস, কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ন আহবায় মারুফ, যুগ্ন আহবায়ক সোহেল, মহানগর ছাত্রদলের সাবেক সহ সম্পাদক জ্যাকি, মোহাম্মদ আদর কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ন আহবায় দিপু, ২২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা অনিক, ইয়ামিন, আরমান, সাজ্জাদ, রানা এবং এনায়েতবাজার-জুবলী রোড এলাকার সাধারণ জনগণ।
ফ্যাসিস্ট হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করায় ছাত্রজনতা ও সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দেশ গঠনে সকলের এগিয়ে আসার আহবান জানান। এ সময় গভীরভাবে স্মরণ করা হই দেশ পুনরুদ্ধারে নিহত ছাত্র জনতাদের।
মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন এনায়েত বাজার শাহী জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম আলহাজ্ব ওয়াহিদ আনসারি হোসেন।

