, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 95%

বাংলাদেশের ওষুধ যাচ্ছে পর্তুগালে

নতুন বাজার পেল রেনাটা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা পিএলসি ইউরোপে তাদের ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে এবার পর্তুগালের বাজারে প্রবেশ করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুব শিগগিরই দেশটির বাজারে রেনাটার উৎপাদিত কয়েকটি গুরুত্বপূর্ণ ওষুধ বাজারজাত করা হবে।

প্রথম পর্যায়ে পর্তুগালে রপ্তানি করা হবে Amantadine 100 mg Capsule, Fludrocortisone 0.1 mg Tablet এবং Cabergoline 0.5 mg Tablet।

এর আগে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও সাইপ্রাসসহ ইউরোপের বিভিন্ন দেশে রেনাটার ওষুধ বাজারজাত হচ্ছে। পর্তুগাল যুক্ত হওয়ায় ইউরোপীয় বাজারে প্রতিষ্ঠানটির উপস্থিতি আরও বিস্তৃত হলো।

রেনাটার অ্যামান্টাডিন বাংলাদেশে ‘ম্যানটাডিন’ নামে বাজারজাত হয়। এটি মূলত পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এবং অনিয়ন্ত্রিত পেশির নড়াচড়া কমানো ও শরীরের জড়তা দূর করতে কার্যকর।

এ ছাড়া Fludrocortisone 0.1 mg একটি সিনথেটিক কর্টিকোস্টেরয়েড, যা অ্যাড্রিনাল অপ্রতুলতা, বিশেষ করে অ্যাডিসন রোগে হরমোন প্রতিস্থাপন চিকিৎসায় ব্যবহৃত হয়। Cabergoline 0.5 mg নির্দিষ্ট হরমোনজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত উচ্চক্ষমতাসম্পন্ন ওষুধ।

রেনাটা জানিয়েছে, পর্তুগালে এসব পণ্য সরবরাহের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে উচ্চমানের ও নির্ভরযোগ্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করাই তাদের লক্ষ্য।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত