, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 93%

যৌতুকের মামলায় সরকারি কলেজের প্রভাষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকা থেকে যৌতুকের মামলায় মো. মাকসুদুল হাসান (৩৪) নামে এক কলেজ প্রভাষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বরগুনার বেতাগী সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক এবং ৪৬তম নন-বিসিএস ক্যাডারের কর্মকর্তা।

শনিবার (৮ আগস্ট) রাতে কালা মুন্সি লেইনের একটি বাসা থেকে পাঁচলাইশ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, এক তরুণীর সঙ্গে মাকসুদুল হাসানের বিয়ে হয়। বিয়ের পর তার কাছে যৌতুক হিসেবে ১০ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন মামলার বাদী। দাবিকৃত অর্থ দিতে না পারায় ওই নারীকে মানসিকভাবে চাপ দেওয়া ও বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌতুকের মামলায় শুলকবহর এলাকার বাসা থেকে মাকসুদুল হাসানকে আটক করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

মামলায় করা অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রভাষকের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত