, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 85%

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ৭১ ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৭১ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৮ জনে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত ৭১ জনের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ১৩ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১৮ জন এবং ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০ জন রয়েছেন।

এ ছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) একজন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন এবং নগরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৭৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে এ পর্যন্ত ২ হাজার ৩৭৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে ২ হাজার ১৬৭ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩৮১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৮ জনে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত