, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 85%

চট্টগ্রামে আহত দুই নাবিক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে বন্দরের জলসীমায় বাংলাদেশি পতাকাবাহী একটি জাহাজের ইঞ্জিনকক্ষে দুর্ঘটনায় দুই নাবিক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের আঙুল বিচ্ছিন্ন হয়েছে, আর অপরজনের হাতের কব্জি থেকে আঙুল পর্যন্ত গুরুতরভাবে থেঁতলে গেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বহির্নোঙরে অবস্থানরত ‘এমভি ব্রেভ রয়েল’ জাহাজের ইঞ্জিনকক্ষে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন জাহাজটির তৃতীয় প্রকৌশলী জিয়াউর রহমান ফাহাদ এবং ইঞ্জিন ক্যাডেট শাহরুখ সালমান। দুর্ঘটনায় শাহরুখ সালমানের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে জিয়াউর রহমান ফাহাদের কব্জি থেকে আঙুল পর্যন্ত গুরুতরভাবে থেঁতলে যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাজটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় অবস্থানকালে ইঞ্জিনকক্ষে নিয়মিত কাজ চলছিল। এ সময় হঠাৎ একটি ভারী পিস্টন পড়ে দুই নাবিকের হাতে আঘাত লাগে। এতে তারা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আহত দুই নাবিককে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, জাহাজের ইঞ্জিনকক্ষে দুই নাবিক আহত হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তাদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত তথ্য শিপিং এজেন্টের কাছ থেকে জানা যাবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত