Tuesday, June 23, 2026

লংগদুতে রাবেতা মডেল রেজিঃ প্রাথমিক বি‌দ্যালয়ে পুরষ্কার বিতরণ ও বিদায়ী শিক্ষককে সম্মাননা প্রদান

মোঃ আলমগীর হোসেন ,লংগদু ,রাঙ্গামাটি, প্রতিনিধি :

রাঙামাটির লংগদু উপজেলার রাবেতা মডেল রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ), উপজেলার রাবেতা মডেল রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে এ পুরস্কার বিতরণ ও বিদায়ী শিক্ষক মোঃ আলমগীর হোসেনকে বিদায়ী সংর্বধণা প্রদান করা হয়।

এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লংগদু এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল করিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লংগদু এর সাবেক মার্কেটিং ইনচার্জ ও ইমাম মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, উত্তরা ব্যাংক মাইনীমূখ শাখার ম্যানেজার আব্দুল আজিজ, পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আলী,ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর হিসাব কর্মকর্তা মোঃ নুরুল্লাহ হোসাইন।

এছাড়াও গন্যমান্য ব্যাক্তি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

শেষে বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার ও বিদায়ী শিক্ষক মোঃ আলমগীর হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পঠিত