, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 88%

আনোয়ারায় শ্রমিকবাহী বাসের ধাক্কায়

নিহত ২ নারী, আহত অন্তত ২০

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দিলে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত প্রায় ৮টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের টানেল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কেইপিজেডের একটি শ্রমিকবাহী বাস টানেল মোড়ে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তিনটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা ও রিকশায় থাকা যাত্রীসহ অন্তত ২০ জন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীরা দ্রুত আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। নিহত দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মজনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেইপিজেডের একটি শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দেয়। এতে দুই নারী নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত