, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

বাঁশখালীতে বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে শাহজাহান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে মো. শওকত পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহানের মৃত্যু হয়। তিনি বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম কোকদণ্ডী এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার রাতে পারিবারিক বিষয় নিয়ে শাহজাহানের মেয়ে ও শওকতের স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। পরিস্থিতি শান্ত করতে শাহজাহান মেয়েকে শাসন করেন। এ সময় অনিচ্ছাকৃতভাবে তাঁর একটি চড় শওকতের স্ত্রীর গায়েও লাগে।

এতে ক্ষিপ্ত হয়ে শওকত গাছের লাঠি দিয়ে তাঁর বাবার মাথায় আঘাত করেন বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় শাহজাহানকে রাতের দিকে স্বজনরা চমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তাঁর মৃত্যু হয়।

কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবুল কালাম জানান, পারিবারিক বিরোধের একপর্যায়ে ছেলে বাবার ওপর হামলা করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহানের মৃত্যু হয়।

রামদাস মুন্সির হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দুলাল হোসেন জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও হামলার বিস্তারিত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত