, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

গ্যাস সরবরাহে দীর্ঘমেয়াদি উদ্যোগ সরকারের

নিজস্ব প্রতিবেদক

দেশের বিদ্যুৎ ও শিল্প খাতে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রসহ চার আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১২৩ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি,) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১২ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।

এর মধ্যে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের গানভর ইউএসএ এলএলসি থেকে ২০২৬ থেকে ২০৩৮ সাল পর্যন্ত মোট ১১৭ কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে পাঁচটি, ২০২৭ সালে ছয়টি এবং ২০২৮ সালে তিনটি কার্গো আমদানি করা হবে। ২০২৮ সালে আরও তিনটি কার্গোর পাশাপাশি ২০২৯ থেকে ২০৩৮ সাল পর্যন্ত প্রতিবছর ১০টি করে কার্গো এলএনজি কেনার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, যুক্তরাজ্যের ব্ল্যাককিউব ইন্টারন্যাশনাল লিমিটেড, ওমানের ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি এবং হংকংয়ের ঝেনইউ শিপিং কোম্পানি লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে আরও ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহের অনিশ্চয়তার মধ্যে দেশের গ্যাসের চাহিদা পূরণ এবং বিদ্যুৎ ও শিল্প খাতে সরবরাহ স্বাভাবিক রাখতেই এই দীর্ঘমেয়াদি আমদানি পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত