, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

জেদ্দা-চট্টগ্রাম ফ্লাইটে অসুস্থ নারী যাত্রীর মৃত্যু, মাসকটে জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। পরিস্থিতির অবনতি হলে ফ্লাইটটি ওমানের মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে বিমানবন্দরের চিকিৎসক ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২৬ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে এ ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম ছানোয়ারা বেগম (৫৫)।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিলের দেওয়া তথ্য অনুযায়ী, জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের পর বিমানের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ছানোয়ারা বেগম। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে যাত্রীটির চিকিৎসার জন্য ফ্লাইটটি মাসকট বিমানবন্দরে অবতরণ করানো হয়।

মাসকটে অবতরণের পর বিমানবন্দরের চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে যাত্রীটির মৃত্যুর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বিজি-১৩৬ ফ্লাইটটি মাসকট থেকে চট্টগ্রামের উদ্দেশে আবারও যাত্রা করে। ফ্লাইটটির চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল বুধবার দুপুরের পর।

ফ্লাইট-ট্র্যাকিং তথ্যেও দেখা যায়, বিজি-১৩৬ জেদ্দা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ফ্লাইট এবং ওই দিনের যাত্রায় মাসকট থেকে চট্টগ্রামের উদ্দেশে পরবর্তী অংশের যাত্রা সম্পন্ন করেছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত