, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 94%

বাংলাদেশ আর কারও কাছে মাথা নত করবে না: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন আরও দৃঢ় ও আত্মনির্ভর—এমন দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতের নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে। বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নিজস্ব অবস্থান আরও শক্ত করেছে এবং ভবিষ্যতেও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করা হবে।

বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর কার্যক্রম মূল্যায়নে নতুন কী পারফরম্যান্স ইন্ডিকেটর—কেপিআই চালুর কথাও জানান তিনি। এর মাধ্যমে দূতাবাসগুলোর কর্মদক্ষতা, প্রবাসীসেবা, শ্রমবাজার সম্প্রসারণ ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার কার্যক্রম মূল্যায়নের পরিকল্পনা রয়েছে।

মক্কা চুক্তি নিয়েও বক্তব্য

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে ৭ আগস্ট স্বাক্ষরিত ‘মক্কা চুক্তি’ প্রসঙ্গেও সংসদে প্রশ্ন ওঠে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশকে এই চুক্তিতে যুক্ত করার কোনো প্রস্তাব আসেনি। তবে সদস্য দেশগুলো ভবিষ্যতে বাংলাদেশকে আমন্ত্রণ জানালে বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে।

তিনি বলেন, চুক্তিটি সম্প্রসারিত হলেও অন্য দেশ বা সম্প্রদায়ের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তাঁর ভাষ্য অনুযায়ী, এটি মুসলিম দেশগুলোর পারস্পরিক নিরাপত্তা ও আত্মরক্ষার একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট—বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ, কূটনৈতিক সক্ষমতা ও আন্তর্জাতিক অংশীদারত্বকে সামনে রেখে ভবিষ্যৎ কৌশল নির্ধারণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত