, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

ছুরিকাঘাতের পর পালানোর সময় গণপিটুনি, চমেকে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে এক ব্যক্তিকে ছুরিকাঘাতের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের গণপিটুনিতে গুরুতর আহত এক যুবকের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যু হয়েছে

নিহত যুবকের নাম সোলায়মান (৩৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার সিকদারপাড়া এলাকার আবুল কালামের ছেলে।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে কক্সবাজার সদর উপজেলার মাঝিরপাড়া-নুনিয়ারছড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোলায়মান সেখানে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় কয়েকজন তাকে আটক করে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার সকালে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক সোলায়মানকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজার থেকে গুরুতর আহত অবস্থায় সোলায়মান নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার বিস্তারিত কারণ এবং ছুরিকাঘাতের শিকার ব্যক্তির বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আরও তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত