চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পরিচালিত অভিযান শেষে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার ও মাদক উদ্ধারের এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১০৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন, বিভিন্ন মামলার পরোয়ানায় ৯৪ জন এবং সাজা পরোয়ানায় ১৮ জন রয়েছেন।
এ ছাড়া মাদকসংক্রান্ত মামলায় ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৬৪ জনকে মাদক ব্যবসায়ী, পাঁচজনকে মাদক বহনকারী এবং ৯৮ জনকে মাদকসেবী হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
অভিযানে ২ লাখ ১৯ হাজার ১২৯টি ইয়াবা, ৮২ কেজি ৪১৪ গ্রাম গাঁজা, ৬২ লিটার মদ এবং চার বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আদায় করা হয়েছে ৮ হাজার ৫২০ টাকা জরিমানা।
এ ঘটনায় মোট ২২টি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।
ইতি/
