, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

কক্সবাজারে ১,৯৩৮ আইফোনসহ ছয় চীনা নাগরিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে ১ হাজার ৯৩৮টি আইফোন, ল্যাপটপ ও বিভিন্ন যোগাযোগ সরঞ্জামসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে কলাতলী এলাকার হোটেল সি-প্যালেসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. অহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে ১ হাজার ৯৩৮টি আইফোন, প্রায় ৩০টি ল্যাপটপ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু ডিভাইস জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধসংক্রান্ত মামলা হয়েছে।

পুলিশের দাবি, কক্সবাজারে অনলাইনভিত্তিক প্রতারণার সঙ্গে আরও কয়েকজন বিদেশি নাগরিকের সম্পৃক্ততার তথ্য রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আরও অভিযান চালানোর কথা জানিয়েছে পুলিশ।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত