, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 64%

ঢাকায় কার্যালয় স্থাপনে আগ্রহী মেটা

নিজস্ব প্রতিবেদক

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে মূল প্রতিষ্ঠান মেটা ঢাকায় কার্যালয় বা ফোকাল পয়েন্ট স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মেটার সঙ্গে বৈঠকে বাংলাদেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসার সম্প্রসারণ, ডিজিটাল নিরাপত্তা এবং স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। ঢাকায় কার্যালয় স্থাপিত হলে স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে মেটার যোগাযোগ সহজ হওয়ার সুযোগ তৈরি হতে পারে।

তবে কার্যালয় স্থাপনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিষয়টি এখনো আলোচনা ও পর্যালোচনার পর্যায়ে রয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত