, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 95%

সীতাকুণ্ডে সড়কের পাশে বাসযাত্রীদের চাপা দিল লরি, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসের যাত্রীদের চাপা দিয়েছে একটি লরি। এতে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার ছোট কুমিরা এলাকায় রয়েল সিমেন্ট গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে থামানো ছিল। বাসটি মেরামতের সময় কয়েকজন যাত্রী নেমে সড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় ঢাকামুখী একটি লরি তাঁদের চাপা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

নিহতদের মধ্যে একজন শিশু, তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। আহত অন্তত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত