, |

চট্টগ্রাম - 🌤️ 33° সে. | 💧 আদ্রতা 57%

বাফুফের স্বীকৃতি পেল চট্টগ্রাম দক্ষিণ জেলা ফুটবল একাডেমি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) স্বীকৃতি পেয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ফুটবল একাডেমি। গত ২৬ অক্টোবর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে একাডেমিটির প্রতিনিধিদের হাতে লাইসেন্স ও নিবন্ধন সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বাফুফের টেকনিক্যাল ডিপার্টমেন্টের পরিচালক মাহবুব আলম পলো আনুষ্ঠানিকভাবে লাইসেন্স প্রদান করেন।

এ সময় একাডেমির পক্ষে নিবন্ধন সনদ গ্রহণ করেন প্রধান পৃষ্ঠপোষক ও ব্যবসায়ী নুরুল ইসলাম, কো-চেয়ারম্যান ডা. জিসান চৌধুরী রাফি, সিনিয়র ভাইস চেয়ারম্যান সরিৎ চৌধুরী সাজু, সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার সবুজ বড়ুয়া পিলু এবং ডা. সাজিত মাহমুদ চৌধুরী।

বাফুফের স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে একাডেমিটির প্রাতিষ্ঠানিক কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হলো। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই স্বীকৃতি চট্টগ্রাম অঞ্চলে তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশ এবং তরুণ প্রতিভা গড়ে তোলার উদ্যোগকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

এ অর্জনে একাডেমির সংশ্লিষ্টদের অভিনন্দন জানানো হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত