চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাইশা (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে সীতাকুণ্ড থানার ইসলামিক ইউনিভার্সিটির সামনে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইশা মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটতলা এলাকার বাসিন্দা। তিনি সাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের মেয়ে।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ইতি/
