, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 49%

চট্টগ্রামে ৫ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজির বেশি স্বর্ণ উদ্ধার করেছে আকবরশাহ থানা পুলিশ। এ ঘটনায় স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত সন্দেহে সুধীর কুমার ধর (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে সিটি গেট পুলিশ চেকপোস্টের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার সুধীর কুমার ধর বাঁশখালী উপজেলার উত্তর জলদী এলাকার ননী গোপাল ধরের ছেলে।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চেকপোস্ট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সুধীর কুমারকে আটক করে তল্লাশি করলে তাঁর হেফাজত থেকে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আকবরশাহ থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত