, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

বোয়ালখালীতে যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বোয়ালখালীতে ২০২৪ সালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অজিত বিশ্বাস (৫২) ও মো. আলতাফ হোসেন (৪২)। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার দুজনই ২০২৪ সালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। অজিত বিশ্বাস উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধীরেন্দ্র লাল বিশ্বাসের ছেলে। অপরদিকে মো. আলতাফ হোসেন বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী রায়খালী এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তার দুজনকে সোমবার (৯ নভেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত