, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

সৌদিয়ার বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল টোল বুথ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্তে সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় টোল বুথ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বুথে দায়িত্ব পালনরত এক টোল কালেক্টর (টিসি) আহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে।

শাহ আমানত সেতুর টোল ম্যানেজার মোজাম্মেল হোসাইন জানান, সৌদিয়া পরিবহনের বাসটি টোল বুথে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এ সময় দায়িত্ব পালনরত একজন টোল কালেক্টর আহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকেই বাসটি আটক করা হয়েছে।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত