, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

চট্টগ্রামে শুরু পাঁচ দিনব্যাপী সৃজনশীল প্রকাশকদের বইমেলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে পাঠক ও বইপ্রেমীদের জন্য শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বইমেলা। চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের আয়োজনে নগরের এমএম আলী সড়কে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বসেছে এ বইমেলা।

মেলায় চট্টগ্রামের ২০টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। প্রথম দিন থেকেই বিভিন্ন প্রকাশনীর স্টলে বইপ্রেমী ও ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মেলায় অংশ নেওয়া প্রকাশনীগুলোর মধ্যে রয়েছে স্বাধীন প্রকাশন, শৈলী প্রকাশন, রানা প্রকাশনী, শব্দশিল্প, চন্দ্রবিন্দু প্রকাশন, গাজী প্রকাশনী, রাদিয়া প্রকাশন, কালধারা প্রকাশনী, অক্ষরবৃত্ত প্রকাশন, ঝিলমিল, চর্চাগ্রন্থ প্রকাশ, সালফি পাবলিকেশন্স, সাহিত্য বিচিত্রা ও প্রজ্ঞালোক প্রকাশনীসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

আয়োজকরা জানান, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। তবে ১৩ ও ১৪ নভেম্বর শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

বইমেলার পাশাপাশি প্রতিদিন মুক্তমঞ্চে থাকছে আলোচনা সভা, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজনের মধ্য দিয়ে লেখক, প্রকাশক ও পাঠকদের মধ্যে সাহিত্য ও সংস্কৃতিচর্চার সংযোগ আরও জোরদার হবে বলে আশা করছেন আয়োজকরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় বইমেলার উদ্বোধন করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল করিম।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা। অনুষ্ঠানে লেখক, কবি, সাহিত্যিক, গবেষক, প্রকাশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজন শেষ হয়।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত