, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

আমবাগানে চসিকের অভিযান, উচ্ছেদ ৫০ অবৈধ দোকান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন আমবাগান এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বুধবার (১১ নভেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে ফুটপাত দখল করে দোকান বসানো, নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ বিভিন্ন অভিযোগে প্রায় ৫০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ফুটপাতের ওপর ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্যসামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়। এসব মামলায় মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি খুলশী থানা পুলিশ সহযোগিতা করে।

ফুটপাত দখলমুক্ত রাখা এবং নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত