, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

বহদ্দারহাটে চসিকের অভিযান, উচ্ছেদ দুই শতাধিক অবৈধ স্থাপনা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অভিযানে প্রায় দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসানোর কারণে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল। জনদুর্ভোগ কমাতে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়।

অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি চান্দগাঁও থানা পুলিশ সহযোগিতা করে।

চসিক জানিয়েছে, নগরের ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী রাখতে এবং জনসাধারণের ভোগান্তি কমাতে অবৈধ দখলবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত