, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যই ইয়াবাসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে ১০ হাজার ইয়াবা বড়িসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের হার্ডজিপ গাড়িও জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা চরফরিদ এলাকায় ফসিল সিএনজি ফিলিং স্টেশনের পাশে সৈয়দ স্টোরের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম হাসিবুর রহমান (৩৯)। পুলিশ জানিয়েছে, তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত। তাঁর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার শিবপুর শেখবাড়ি এলাকায়। বর্তমানে তিনি খুলনা সদর এলাকায় বসবাস করতেন।

সিএমপির ডিবি (বন্দর-পশ্চিম) বিভাগের উপকমিশনার কাজী মোহাম্মদ আব্দুর রহিমের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসিবুর রহমানের হেফাজত থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

এ ছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ঘ ১৮-১৩১৭ নম্বরের একটি কালো রঙের হার্ডজিপ গাড়ি জব্দ করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।

এ ঘটনায় গ্রেপ্তার হাসিবুর রহমানের বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত