, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

কর্ণফুলীতে থেকে আটক আইনজীবী এম কামাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় স্থানীয় বাসিন্দাদের ঘেরাওয়ের পর একটি ভাড়া বাসা থেকে আইনজীবী এম কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসার পর এবার তাকে আটকের ঘটনা সামনে এলো।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই রাতে সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন তিনি। বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা বাসাটি ঘিরে ফেলেন। পরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ২টার দিকে ওই বাসা থেকে এম কামাল উদ্দিনকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।

উল্লেখ্য, গত অক্টোবর মাসে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দেন এম কামাল উদ্দিন। নিজেকে ওই সংগঠনের সভাপতি পরিচয় দিয়ে দেওয়া তার একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি আলোচনায় আসেন।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত