, |

চট্টগ্রাম - 🌤️ 30° সে. | 💧 আদ্রতা 50%

চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর চিন্ময় কৃষ্ণ দাস

নিজস্ব প্রতিবেদক

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত বিশেষ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় তাকে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি কেরানীগঞ্জের ওই কারাগারে রয়েছেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারা প্রশাসনের নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে বিশেষ পরিস্থিতিতে কিংবা আলোচিত বন্দিদের এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়ে থাকে। সেই প্রক্রিয়ার আওতায় চিন্ময় কৃষ্ণ দাসকে কেরানীগঞ্জে পাঠানো হয়েছে।,

উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। পরদিন চট্টগ্রামের আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলাসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। এ ছাড়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাতেও তার নাম রয়েছে। মামলাগুলোর বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত