চট্টগ্রামের পটিয়ায় সড়কের পাশে ঘুমিয়ে থাকা আবুল কালাম (৬০) নামে এক শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ বাসচাপায় নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পটিয়া পৌরসভার উপজেলা ভূমি অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল এলাকার মৃত আবদুর রশিদের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেল ৩টার দিকে আবুল কালাম উপজেলা ভূমি অফিসসংলগ্ন সড়কের পাশে ঘুমিয়ে ছিলেন। এ সময় একটি চলন্ত বাস তার শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এলেও বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইশান জানান, সড়কের পাশে ঘুমিয়ে থাকা ওই বৃদ্ধকে বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।
ইতি/
