
বোয়ালখালী,চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয় পরিচালনার জন্য বিগত ৩১.১০.২০২৩ ইং তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক গঠিত এডহক কমিটি স্থগিত করেছেন মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব শেখ হাসান আরিফ এবং মাননীয় বিচারপতি জনাব মো: বজলুর রহমানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ।।।
আজ ১ লা নভেম্বর ২০২৩ ইং তারিখ রিট পিটিশন নং ১৩৪৭০/২০২৩ ইং মূলে উপযুক্ত এডহক কমিটি কেন বাতিল করা হবে মর্মে রুল জারী করেছে এবং ৬ মাসের জন্য উপযুক্ত এডহক কমিটির উপর স্থগিতাদেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট।
বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচিত অভিভাবক সদস্য মোজাহেরুল ইসলাম পিটিশনার হয়ে এই রিট দায়ের করেন।।
রিট পিটিশনারের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং তাঁকে সহায়তা করেন এডভোকেট কেএম সাইফুল ইসলাম।
পিটিশনার পক্ষের আইনজীবী এডভোকেট কেএম সাইফুল ইসলাম বলেন, বিগত ২২.১০.২৩ ইং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত পরিচালনা কমিটি নিয়মবহির্ভূতভাবে ভেঙ্গে দেয়। তৎপরিপ্রেক্ষিতে আমরা বিগত ৩০.১০.২৩ ইং উপযুক্ত সিদ্ধান্তের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন নং ১৩৪৭০/২৩ ইং দায়ের করি। রিট পিটিশন শুনানি পেন্ডিং থাকাবস্হায় ৩১.১০.২৩ ইং তারিখ তড়িঘড়ি করে হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয় পরিচালনার জন্য এডহক কমিটি গঠন করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
আজকে আমরা সাপ্লিমেন্টারী এভিডেভিড করে উপযুক্ত এডহক কমিটিও বাতিল চেয়েছি। শুনানি শেষ মহামান্য হাইকোর্ট চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক বিগত ২২.১০.২৩ ইং নির্বাচিত কমিটি বাতিল এবং তৎপরবর্তীতে বিগত ৩১.১০.২৩ ইং তারিখ গঠিত এডহক কমিটির উপর ৬ মাসের স্থগিতাদেশ ( rule and stay) প্রদান করেন। যার ফলে হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়ের গঠিত এডহক কমিটির কার্যকারিতা আর রইল না, মহামান্য হাইকোর্টের পরবর্তী আদেশ ও নির্দেশ না হওয়া পর্যন্ত পূর্বের নির্বাচিত পরিচালনা কমিটি বহাল থাকবে।

