, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারী, গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের খাদেমানবৃন্দের ত্রাণ সহযোগিতা:

জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম, মুরশিদ কেবলা আলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র নির্দেশক্রমে ইতোমধ্যে খাদেমুল ফোকরা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বানভাসি মানুষের কাছে ত্রাণ সহযোগিতা পৌঁছানো হয়েছে ।

তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকে আজ আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী পাঠানটুলী অছিভাণ্ডার শাখার খেদমতগারেরা ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সহযোগিতা প্রেরণ করতে সমর্থ হয় । এতে চাল,ডাল,পেয়াজ,তেল,মরিচ মশলা,সাবান,ঔষধসহ ১২টি উপকরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় ।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত