, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

চট্টগ্রাম সফরে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

 

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন তারেক রহমান। একদিনের এই সফরে রোববার (৯ আগস্ট) মহেশখালী, বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে

সফরকে ঘিরে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ৯টার দিকে মহেশখালীতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে।

পরে দুপুরের দিকে হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকায় যাবেন তিনি। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি ত্রাণ বিতরণ করবেন। এ সময় ১০০টি গৃহহারা পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার কথা রয়েছে।

এরপর ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে সংগঠনটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচিও রয়েছে।

সফরের শেষ পর্যায়ে হাটহাজারীতেও তারেক রহমানের কর্মসূচি থাকার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে চট্টগ্রাম ও কক্সবাজারে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা বাড়িয়েছে। সফরের বিভিন্ন কর্মসূচি ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও সংশ্লিষ্টদের মধ্যে প্রস্তুতি চলছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত