, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

মীরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ মা-ছেলেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। গ্রেপ্তার দুজন সম্পর্কে মা ও ছেলে। তাঁরা কক্সবাজারের উখিয়ার কুতুপালং পুরোনো নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আনোয়ারা বেগম (৪৮) ও তাঁর ছেলে মোতাহার হোসেন (১৯)।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুটি কাঁধব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন তাঁরা। পরে অভিযানকারীরা তাঁদের আটক করেন।

তাঁদের সঙ্গে থাকা ব্যাগ দুটি তল্লাশি করে তিনটি বান্ডিলে মোড়ানো ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ফেনী ও চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীর কাছে বেশি দামে বিক্রির কথা জানিয়েছেন বলে জানান এসআরবি-৭-এর ওই কর্মকর্তা।

গ্রেপ্তার দুজন ও উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত