
রুশমী আক্তার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
লোহাগাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক,লোহাগাড়া-সাতকানিয়ার কৃতি সন্তান আমিনুল ইসলাম আমিন।
২৩ অক্টোবর সন্ধ্যা থেকে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শন কালে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সিনিয়র সহ -সভাপতি লোহাগাড়া উপজেলা আওয়ামী মৎসজীবি লীগ আকতার কামাল পারভেজ,লোহাগাড়া উপজেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার প্রধান উপদেষ্ঠা নিবাস দাশ সাগর, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার,প্রচার-প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য,নুরুল হক, আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী মিরান হোসেন মিজান,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি ডাঃ রিটন দাশ,পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ,সাংবাদিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

