Tuesday, June 23, 2026

চকরিয়ায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইউসুফ আলী (২৫) কে গ্রেফতার করেছে হারবাং পুলিশ ফাঁড়ির চৌকস আভিযানিক দল। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার হারবাং এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন হারবাং পুলিশ ফাঁড়ির আইসি জাহাঙ্গীর আলম। গ্রেফতার মো. ইউসুফ আলী (২৫) চকরিয়ার উত্তর হারবাং এলাকার মৃত সুলতান হাকিমের ছেলে। তার বিরুদ্ধে জিআর-৪০/১৯ মামলায় এক বছর সাজা প্রদান করে আদালত। পুলিশ সূত্রে জানা যায়, ওই মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর সে দীর্ঘদিন পলাতক ছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদের সার্বিক নির্দেশনায় হারবাং পুলিশ ফাঁড়ির আইসি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী ও তার সঙ্গীয় এএসআই রাজীব ধর এবং এএসআই সোলায়মান খাঁন ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ বলেন, বৃহস্পতিবার বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে জিআর-৪০/১৯ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউসুফকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতার ইউসুফের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ
  • পঠিত