Tuesday, June 23, 2026

সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন মুসলিম চৌধুরী

সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।বুধবার (২৮ আগস্ট) এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

বলা হয়েছে, সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) ও সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে তার যোগদানের তারিখ থেকে ৩ বছর মেয়াদে সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর বিধান মোতাবেক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে, গত ২০ আগস্ট কর্মকর্তা–কর্মচারীদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।

  • সর্বশেষ
  • পঠিত