
দেশের এই সংকটময় সময়ে পুলিশের মনোবল বৃদ্ধি এবং চট্টগ্রামের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের জন্য তিনি এই পদে আসীন হয়েছেন। হাসিব আজিজ শরীয়তপুর জেলার শফিপুর থানার সন্তান। তিনি একজন সাহসী ও সৎ পুলিশ অফিসার হিসেবে পরিচিত। বর্তমানে তিনি ঢাকা সিআইডিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার ১৪ দিন পর, ৩০শে ডিসেম্বর হাসিব আজিজের জন্ম। ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পাস করে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। যদিও তিনি একজন সৎ ও দক্ষ অফিসার হিসেবে খ্যাত, তাঁকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। ১৫তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পরও তিনি সময়মতো পদোন্নতি পাননি। যেখানে তাঁর সমসাময়িক অনেকে ইতোমধ্যে আইজি পদে পৌঁছেছেন, সেখানে তিনি এখনো অতিরিক্ত ডিআইজি হিসেবে সিআইডিতে দায়িত্ব পালন করছেন। তবে, চট্টগ্রামের মানুষ তাঁর মতো একজন সৎ ও অভিজ্ঞ অফিসারকে পুলিশ কমিশনার হিসেবে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। তারা আশা করছে, তাঁর নেতৃত্বে চট্টগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং পুলিশের গৌরব ও সুশৃঙ্খলতা আরও বৃদ্ধি পাবে। আমি তাঁর সফলতা কামনা করছি।
সফলতা কামনায়,
মো. কামাল উদ্দিন
সাংবাদিক, গবেষক, টেলিভিশন উপস্থাপক
সভাপতি, জাতীয় সাংবাদিক মঞ্চ, চট্টগ্রাম।

