
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
বর্তমান রাজনীতি পরিবেশ পরিস্থিতি দলীয় নেতা কর্মীদের মনোবল চাঙা রাখতে জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার, কেন্দ্রীয় সদস্য মোস্তাক আহমদ, উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ফয়জুল কবির চৌধুরী টিটু সহ দুই শতাধিক নেতা কর্মী বহর নিয়ে ২৪ নভেম্বর সকাল সাড়ে ৭ টায় স্পেশাল ট্রেন করে আনন্দ ভ্রমণের যান কক্সবাজার সমুদ্র সৈকতে, মোস্তাক আহমেদ বলেন,ভ্রমণ করতে এবং প্রকৃতির সান্নিধ্যে যেতে কে না ভালোবাসে! বলা হয়ে থাকে- ভ্রমণ ও প্রাকৃতিক নৈসর্গ চিত্তকে প্রফুল্ল করে, হৃদয়কে জাগ্রত করে। সেজন্যই কর্মব্যস্ত ও যান্ত্রিক শহুরে জীবনকে পাশ কাটিয়ে, একদমই স্বল্প সময়ের জন্য হলেও মানুষ প্রকৃতির নির্জনতার মাঝে হারিয়ে যেতে চায়।