পটিয়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির প্রতিনিধি সভা ও কাউন্সিল গত ২৩ নভেম্বর শনিবার সম্পন্ন হয়েছে।
পটিয়া প্রতিনিধিঃ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের আহবায়ক জনাব আবদুর রহমান, সাংগঠনিক সচিব জনাব মুহাম্মদ ওবায়দুল্লাহ, বাবু অপরেশ দাশগুপ্ত, জনাব বেলাল উদ্দিন প্রমুখ। বক্তারা ন্যায্য দাবি আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। জনাব মাহমুদুল হকের সভাপতিত্বে ফয়েজুন্নেসা মিলি ও অসীম চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সমিতির সহ-সভাপতি জনাব সেলিম উদ্দিন ও জনাব শাহীনা ইয়াসমিন। এছাড়া বক্তব্য রাখেন মাহমুদুল হাসান, ইয়াছিন নূর,শিশির মিত্র,আব্দুর রহিম,সিমকি রক্ষিত। অনুষ্ঠানে সংগীত পরিবেশনায় ছিলেন রূম্পা গুহ এবং উম্মে তানজিলা চৌধুরী। কবিতা আবৃত্তি করেন ফারজানা চৌধুরী ও বনশ্রী বড়ুয়া।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্বনাথ সরকার শাহরিয়ার মুহাম্মদ ওমায়ের,মোরশেদ আলম,তাহমিনা রফিক,ফারজানা কবির, আব্দুর শুক্কুর,সুমন দে,রাজীব দে, মোহাম্মদ আনোয়ার হোসেন, মো নাসির ,দয়াল দে, আজগর আলী, পল্লব দাশ,মৌসুমি দেব, মুহাম্মদ মহিউদ্দিন। কাউন্সিল অধিবেশনে জনাব মাহমুদুল হক কে সভাপতি, জনাব মনসুর আলমকে সম্পাদক ও বাবু মিহির দে কে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।