নিউজ ডেস্ক

তাজকিয়া ফটিকছড়ি উপজেলা শাখার বিজয় দিবসে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ

 

আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্য নির্ভর যুব সংগঠন তাজকিয়া ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী সংগ্রামের শহিদদের স্মরণে চট্টগ্রাম ফটিকছড়ি নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

এতে উপস্থিত ছিলেন তাজকিয়া ফটিকছড়ি উপজেলা শাখার আহ্বায়ক ডা. এম এ হাসনাত আয়মান, যুগ্ম আহ্বাায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ, সদস্য সচিব মো. আহাদ আজিজ মারুফ, অর্থ ও দপ্তর সম্পাদক মোহাম্মদ জাবেদ, সদস্য আবু শাহিন, শুভাকাঙ্খি হৃদয় প্রমূখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন