, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 92%

জয়ের আনন্দ ছাপিয়ে আলোচনায় নেইমারের আচরণ

নিজস্ব প্রতিবেদক

ব্রাজিলিয়ান তারকা নেইমার আবারও বিতর্কের কেন্দ্রে। কোপা দো ব্রাজিলের শেষ আটে ওঠার ম্যাচে সান্তোসের জয় উদযাপনের পর প্রতিপক্ষ রেমোর খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন তিনি।

ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার পথে দুই পক্ষের মধ্যে কথার লড়াই শুরু হয়। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, জয়ের উচ্ছ্বাসে নেইমার প্রতিপক্ষকে বিদ্রূপ করে একাধিক মন্তব্য করেন। এর জবাবে রেমোর পক্ষ থেকেও পাল্টা কটূক্তি করা হয়, যা মুহূর্তেই উত্তেজনা বাড়িয়ে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, নিরাপত্তাকর্মী ও কর্মকর্তারা হস্তক্ষেপ করেন। পরে ড্রেসিংরুম এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনার পর রেমো ক্লাবের সভাপতি আন্তোনিও কার্লোস তেইশেইরা নেইমারের আচরণের সমালোচনা করে বলেন, একজন জনপ্রিয় ফুটবলারের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়।

তবে ম্যাচ চলাকালীন সময়েও নেইমারকে লক্ষ্য করে রেমোর সমর্থকদের দুয়ো ও বিদ্রূপের মুখে পড়তে হয়েছিল বলে জানা গেছে। সব বিতর্কের মাঝেও সান্তোসের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। তাঁর তৈরি করা আক্রমণ থেকেই আসে দলের একমাত্র ও জয়সূচক গোল।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের আচরণ নিয়ে সমর্থক ও ফুটবল বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত