, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

চট্টগ্রামে দখল-চাঁদাবাজিতে নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরে রাজনৈতিক পটপরিবর্তনের পর দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে ঘিরে নতুন করে সংঘাতের অভিযোগ উঠেছে। নগরের বিভিন্ন এলাকায় জমি, সরকারি সম্পত্তি, ঘাট, বাজার ও ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিয়ে সক্রিয় হয়েছে নতুন কিছু গোষ্ঠী।

সাম্প্রতিক কয়েকটি হত্যা, হামলা, সংঘর্ষ ও দখলের ঘটনায় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও তাঁদের অনুসারীদের নাম এসেছে। জিইসি, বাকলিয়া, খুলশী, ফয়’স লেক, চান্দগাঁও ও রেলওয়ে এলাকায় এমন একাধিক ঘটনার তথ্য পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে কোথাও জমি ও সরকারি জায়গা দখল, কোথাও ঘাট ও বাজার নিয়ন্ত্রণ এবং কোথাও ঠিকাদারি কাজে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। এসব ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে দলীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।

তবে অভিযোগ ওঠা ব্যক্তিদের অনেকে তা অস্বীকার করে রাজনৈতিক ষড়যন্ত্রের দাবি করেছেন। পুলিশ বলছে, অপরাধে জড়িত ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে দখল ও চাঁদাবাজি বন্ধে দলীয় ব্যবস্থার পাশাপাশি দ্রুত ও নিরপেক্ষ আইনি পদক্ষেপ জরুরি।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত