, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

টেকনাফে হামলার ঘটনায় ১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফ পৌরসভার কুলালপাড়া এলাকায় হামলার ঘটনায় শাহাবুদ্দিন নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে কক্সবাজারে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

ঘটনার পর নুরুল হক নামে এক ব্যক্তি টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে ফরিদ আলম ওরফে ‘খুনি ফরিদ’সহ ১২ জনকে আসামি করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ ও পূর্ববিরোধের জেরে গত ২ আগস্ট বিকেলে কুলালপাড়া এলাকায় শাহাবুদ্দিনের পথরোধ করা হয়। এ সময় কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন এবং তার স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। পরে হামলাকারীরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ করা হয়েছে।

আহত শাহাবুদ্দিনকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজারে নেওয়া হয়।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত টেকনাফ মডেল থানার পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত